মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৭

যুক্তরাজ্যে ভ্যাকসিন কার্যক্রম প্রথম কোনো মসজিদে চালু

যুক্তরাজ্যে ভ্যাকসিন কার্যক্রম প্রথম কোনো মসজিদে চালু

যুক্তরাজ্যের বার্মিংহামের আল-আব্বাস ইসলামিক সেন্টারে প্রথম মসজিদ হিসেবে ভ্যাকসিন কার্যক্রম চালু হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।

মসজিদের ইমাম শেখ নুরু মোহাম্মদ এ নিয়ে বলেছেন, ইসলামে ভ্যাকসিন প্রয়োগ নিষিদ্ধ এমন ধারণা বদলাতে এই উদ্যোগ ভূমিকা রাখবে। সেখানে প্রতিদিন ৫০০ মানুষকে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান করা হবে।

নতুন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মসজিদের ট্রাস্টি রিজওয়ান আলিদিনা। তিনি জানিয়েছেন, এরইমধ্যে মসজিদে ভ্যাকসিন কার্যক্রম বেশ সাড়া ফেলেছে।

এনএইচএস জানিয়েছে, ভ্যাকসিন নিয়ে মিথ্যা তথ্যের কারণে যুক্তরাজ্যে থাকা দক্ষিণ এশীয়দের ভ্যাকসিন গ্রহণে অনুৎসাহিত করতে পারে। তবে মসজিদে ভ্যাকসিন কার্যক্রম চালু হওয়ায় মুসলিমদের কাছে গুরুত্বপূর্ন বার্তা যাবে।

মসজিদের ইমাম নুরু মোহাম্মদ আরো বলেন, আমরা এর মধ্য দিয়ে গুজবের বিরুদ্ধে বড় ‘না’ এবং ভ্যাকসিনের পক্ষে বড় ‘হ্যা’ তুলে ধরছি। ইসলামিক গবেষকরা আমাদের ভ্যাকসিন নিতে নির্দেশ দিয়েছেন কারণ ইসলামে পবিত্রতা নিশ্চিত গুরুত্বপূর্ন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026