শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৫

যুক্তরাজ্যে করোনায় বন্ধ হয়ে গেছে ১০ হাজার পাব, ক্লাব ও রেস্টুরেন্ট

যুক্তরাজ্যে করোনায় বন্ধ হয়ে গেছে ১০ হাজার পাব, ক্লাব ও রেস্টুরেন্ট

যুক্তরাজ্যে করোনাভাইরাস মহামারির কারণে প্রায় ১০ হাজারের বেশি পাব, ক্লাব এবং রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। ব্যবসায়িক পরামর্শদাতা সংস্থা এলিক্স পার্টনার্স ও সিজি এর এক যৌথ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২০ সালের সমসাময়িক পরিস্থিতির উপর ভিত্তি করে গত শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে যুক্তরাজ্যজুড়ে ৯ হাজার ৯৩০টি লাইসেন্স করা পাব, ক্লাব ও রেস্টুরেন্ট চিরতরে বন্ধ হয়ে গেছে। বছরের প্রথম অংশের তুলনায় শেষ অর্ধেকে অধিক সংখ্যক ব্যবসা বন্ধ হয়েছে।

মূলত; কঠিক লকডাউনের কারণেই এই ধস নামে বলে জানানো হয় ওই প্রতিবেদনে। এতে বলা হয়, জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ৩৯.৩ ভেন্যু চিরতরে ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়। প্রথম লকডাউনের প্রভাবে এই অবস্থা হয়। এরপরে অক্টোবর থেকে ডিসেম্বরে আরেকটা বড় ধাক্কা আসে। এই সময়ে আরো ২৬ শতাংশ ভেন্যু বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে সিজিএ’র কর্মকর্তা কার্ল চেসেল বলেন, এ রকম এক নিরানন্দ বড়দিনের পর বাজার নিয়ে আশান্বিত হওয়া কঠিন। তবে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম চলতে থাকলে দ্রুতই সেবা খাত দাড়াতে শুরু করবে। তিনি আরো বলেন, মানুষ এখন বাইরে গিয়ে খেতে ও পান করতে প্রবলভাবে উৎসাহী। আমরা আশা করতে পারি, কড়াকড়ি উঠে গেলে এই খাত ঘুরে দাঁড়াবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026