দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ধরণ ধরা পড়েছে বৃটেনেও। এরইমধ্যে দেশটিতে শনাক্ত হয়েছে ৭৭ জন। রোববার বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এ কথা জানান। এ খবর জানিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, করোনার ব্রাজিলীয় ধরনটিতে আক্রান্ত ৯ জনকেও শনাক্ত করা হয়েছে দেশটিতে। দক্ষিণ আফ্রিকার ধরনটিতে আক্রান্ত সকলেই সম্প্রতি দেশটি সফর করেছিলেন কিংবা সফর করা কারো সংস্পর্শে এসেছিলেন। তাদেরকে নিবিরভাবে পর্যবেক্ষন করা হচ্ছে।
বিবিসিকে হ্যানকক বলেন, নতুন ধরণের সংক্রমণ থামাতে আমরা কন্টাক্ট ট্রেসিং বাড়িয়েছি। সংক্রমণ থামাতে যা যা করা দরকার তাই করা হবে।