রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫১

বিশ্বের অন্যতম স্বাস্থ্যসম্মত শহর ‘মদিনা‘

বিশ্বের অন্যতম স্বাস্থ্যসম্মত শহর ‘মদিনা‘

সৌদি আরবের পবিত্র মদিনা নগরীকে বিশ্বের অন্যতম স্বাস্থ্যসম্মত শহর হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির প্রতিনিধি দল শহরটি পরিদর্শন করে জানায়, স্বাস্থ্যকর শহরের বৈশ্বিক মানদণ্ডের সবই এখানে বাস্তবায়ন আছে। এ খবর দিয়েছে আরব নিউজ।

প্রসঙ্গত, ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। নবী করিম (সা.)-এর আগমনে আনন্দে উদ্বেলিত জনতা নিজ শহরের নাম বদলে ফেলে রাখলেন মদিনাতুন নবী অর্থাৎ নবীর শহর। এই নগরীতেই মহানবী তার জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ শেষ ১০ বছর কাটিয়েছেন।

মদিনা নগরীর তাইবাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নগর সমন্বয় প্রোগ্রাম অনলাইন প্ল্যাটফর্মে সম্পন্ন করেছে। নিরাপদ স্বাস্থ্যসম্মত নগর পরিসংখ্যানে বিশ্বস্বাস্থ্য সংস্থাকে ২২টি সরকারি সংস্থা, সামাজিক সংগঠন, দাতব্য সংস্থা ও স্বেচ্ছাসেবক দল সহায়তা করে।

২২টি সরকারি সংস্থা, সামাজিক সংগঠন, দাতব্য সংস্থা ও স্বেচ্ছাসেবক দলের প্রধান হিসেবে কাজ করেন তাইবাহ বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. আবদুল আজিজ আসারানি। পবিত্র মদিনা নগরীতে প্রায় ২০ লাখ মানুষ বসবাস করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যকর শহরের তালিকায় থাকা এটিই প্রথম জনবহুল শহর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026