শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫

মার্চে স্কুল খোলার পাশাপাশি অর্থনৈতিক কার্যক্রম চাঙ্গা করতে কাজ করবে বৃটিশ সরকার

মার্চে স্কুল খোলার পাশাপাশি অর্থনৈতিক কার্যক্রম চাঙ্গা করতে কাজ করবে বৃটিশ সরকার

আগামী মাসে লকডাউন শেষে মার্চের শুরুতে স্কুল খোলার পাশাপাশি বৃটেনের অর্থনৈতিক কার্যক্রম চাঙ্গা করতে ধীরে ধীরে সব কিছু উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন বৃটিশ ভ্যাকসিন মন্ত্রী নাদিম জাহাওয়ী। আজ বৃহস্পতিবার তিনি স্কাই নিউজকে কথা বলেন।

টিভি সাক্ষাৎকারে তিনি বলেন- করোনা পরিস্থিতি অব্যাহত ভাবে উন্নতির দিকে থাকলে মার্চের প্রথম সপ্তাহে স্কুলগুলো পুনরায় খুলে দেওয়া হবে। তিনি জানান, হাসপাতালে রোগী ভর্তি হওয়ার হার কমছে এবং মৃত্যুর হারও কমছে। তবে এটি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আগামী ২২ই ফ্রেরুয়ারী লকডাউন শিথিলের রোডম্যাপ প্রকাশের ব্যাপারে ইঙ্গিত করে তিনি আরো বলেন , অর্থনৈতিক কার্যক্রম যত তাড়াতাড়ি সম্ভব চালু করা হবে এবং এরপর ধীরে ধীরে বিধিনিষেধ তুলে নেওয়া হবে। এদিকে, স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন ২২ ফেব্রুয়ারি থেকে স্কটল্যান্ডের স্কুলগুলো খুলে দেওয়ার যে ঘোষণা দিয়েছেন,সে ব্যাপারে টরি এমপিরা নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026