সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১৫

বৃটেনে হার্ড ইমিউনিটি জুলাইয়ের পূর্বেই

বৃটেনে হার্ড ইমিউনিটি জুলাইয়ের পূর্বেই

বৃটেনে হার্ড ইমিউনিটি আগামি জুলাই মাসের মধ্যেই নিশ্চিত হবে বলে দাবি করেছেন দেশটির একজন শীর্ষ বিজ্ঞানী। এর ফলে গ্রীষ্মের মাঝামাঝি সময়েই দেশটিতে জীবন স্বাভাবিক হয়ে যাবে। মূলত ভ্যাকসিন কার্যক্রমের কারণেই এই অর্জন সম্ভব বলে মনে করেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) প্রফেসর কার্ল ফ্রিস্টন। এ খবর দিয়েছে বৃটিশ অনলাইন মিরর।

কার্ল বলেন, সংক্রমণ ও মৃতের হার হ্রাসে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের বড় প্রভাব আমরা দেখতে পাচ্ছি। গ্রীষ্মের দিনগুলোতে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। ইউসিএল গবেষকদের মডেল অনুযায়ী, ফেব্রুয়ারির ২ তারিখে বৃটেনে মাথাপিছু সংক্রমণের সংখ্যা (আর রেট) ছিল ০.৭৫। এ থেকে এটি স্পষ্ট যে করোনার সংক্রমণ সেখানে কমে আসছে। দেশের তৃতীয় লকডাউন আর রেট কমিয়ে এনেছে।

প্রফেসর কার্ল বলেন, লকডাউন কাজ করছে। সঙ্গে ভ্যাকসিন কার্যক্রম চলতে থাকলে গ্রীষ্মের মধ্যেই সকল বৃটিশকে করোনাভাইরাস মুক্ত করা সম্ভব। তিনি যুক্ত করেন, জুলাই মাস নাগাদ বৃটেনে হয়তো কিছু সংক্রমণ দেখা যাবে তবে ভ্যাকসিন কার্যক্রম, প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা এবং সামাজিক দূরত্বের কারণে হার্ড ইমিউনিটিতে পৌছে যাবে বৃটেন।

হার্ড ইমিউনিটি মানে হচ্ছে, কেউ আর কাউকে সংক্রমিত করছে না। আর রেট যেহেতু কমে যাচ্ছে তাই লকডাউনও আর দরকার পরবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026