রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২

মঙ্গলে নভোযান পাঠাচ্ছে ভারত

মঙ্গলে নভোযান পাঠাচ্ছে ভারত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চতুর্থ দেশ হিসাবে মঙ্গলে নভোযান পাঠানোর তালিকায় নাম লেখাচ্ছে ভারত। মঙ্গলবার দেশটির স্থানীয় সময় দুপুর ২ট ৩৮ মিনিটে মঙ্গলের উদ্দেশ্যে উড্ডয়ন করবে নভোযানটি। ২৮ অক্টোবর মঙ্গলে মঙ্গলায়া (মঙ্গলের হিন্দি নাম) পাঠানোর কথা ছিল ভারতের। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে এটি পিছিয়ে দেওয়া হয়।

চেন্নাই থেকে ৮০ কিলোমিটার দূরের শ্রীহারিকোতা থেকে নভোযানটি পাঠানো হবে। মঙ্গলে নভোযান পাঠানোর এটাই প্রথম পদক্ষেপ। সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ইউরোপ মঙ্গলে মহাকাশ যান পাঠালেও প্রথম অভিযানে কেউ সফল হতে পারেনি। মঙ্গলায়া নামের নভোযানটি পাঠাতে ভারতের খরচ পড়বে সাড়ে চারশো কোটি রুপি।

মঙ্গলে নভোযান পাঠানোর ৪০ বারের চেষ্টার ২৩ বারই ব্যর্থ হয়েছে। এশিয়ার প্রথম দেশ হিসাবে ১৯৯৯ মঙ্গলে নভোযান পাঠানোর চেষ্টায় ব্যর্থ হয় জাপান। দীর্ঘ বিরতির পর ২০১১ সালে চীনও চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026