বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১২

মুক্তি পাচ্ছেন পারভেজ মোশাররফ

মুক্তি পাচ্ছেন পারভেজ মোশাররফ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্থানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ জামিনে মুক্তি পাচ্ছেন। শর্ত সাপেক্ষে তার জামিন আবেদন গ্রহণ করেছেন পাকিস্থানের একটি আদালত।

এ বছরের শুরুতে সাধারণ নির্বাচনে অংশ নিতে স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফিরেন তিনি। মোশাররফের দাবি তার বিরুদ্ধে সব মামলাই রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। তবে মুক্তি পেলেও দেশ ছাড়তে পারবেন সাবেক এই জেনারেল। দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। আদালতের বাইরে তার আইনজীবি জানান, মোশাররফের পাকিস্তান ছাড়ার কোন ইচ্ছা নেই।

২০০৭ সালে ইসলামাবাদের লাল মসজিদে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানোর মামলায় গ্রেফতার রয়েছেন তিনি। জামিন শর্ত মোতাবেক মোশাররফকে আদালতে দুই হাজার মার্কিন ডলার জমা দিতে হবে। লাল মসজিদে সেনা অভিযানে এক ইমামসহ শতাধিক লোক নিহত হয়। অভিযানের দিন থেকে পাকিস্তানে ভয়াবহ আকারে জঙ্গিবাদ ছড়িয়ে পড়ে।

লাল মসজিদের ইমাম হারুন রশিদের ছেলে হত্যা মামলা দায়ের করার পাচ সপ্তাহ পর ১০ অক্টোবর মোমাররফকে গ্রেফতার করা হয়। এর আগের দিন ১৯৯৯-২০০৮ সালে ক্ষমতায় থাকাকালে তার বিরুদ্ধে তিনটি মামলায় জামিন দেওয়া হয়েছিল।

আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমের সংবাদদাতা জানিয়েছেন, তাকে সব মামলা থেকে জামিন দেওয়া হচ্ছে। জামিন পাওয়ার তিনি এখন গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026