মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

সৌদি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা

সৌদি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা

সৌদি আরবের আভা বিমানবন্দরে বিস্ফোরক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরে যায়। -আরব নিউজ

এদিকে হামলার পরপরই এর দায় স্বীকার করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে খবরে বলা হয়েছে। আরব জোট জানিয়েছে, তারা বিমানবন্দরে বিমানটির আগুন নিয়ন্ত্রণে এনেছে।

সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন আল-একবারিয়া টেলিভিশন সামরিক জোটের বক্তব্য উল্লেখ করে বলেছে, আভা আন্তর্জাতিক বিমানবন্দরে কাপুরুষোচিত হামলা চালিয়েছে হুথি মিলিশিয়ারা। এছাড়া টেলিভিশনে চ্যানেলে ক্ষতিগ্রস্ত বিমানের ছবি দেখানো হয়েছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026