মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

সৌদিতে কোভিডে ৩২টি মসজিদ বন্ধ: জুমার খুৎবা সংক্ষিপ্ত করেছে কুয়েত

সৌদিতে কোভিডে ৩২টি মসজিদ বন্ধ: জুমার খুৎবা সংক্ষিপ্ত করেছে কুয়েত

সৌদিতে ১৫ জন মুসল্লির কোভিড পজিটিভ ও এক মসজিদের মুয়াজ্জিন কোভিড শনাক্ত হয়ে মারা যাওয়ার পর দেশটির ওয়াদি আল দাওয়াসির প্রদেশে বিভিন্ন অঞ্চলের ১০টি মসজিদ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে ২৩টি মসজিদ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছিল। –গালফ নিউজ।

মন্ত্রণালয় কোভিড লক্ষণ নিয়ে কাউকে সমজিদে না এসে পরীক্ষার নির্দেশ দিয়েছে। পরীক্ষায় নেগেটিভ পাওয়া গেলেই তবে মসজিদে আসতে বলা হয়েছে। কুয়েতের আওকাফ মন্ত্রণালয় বলেছে, কোভিডের নতুন ওয়েভ মোকাবেলায় জুম্মার খুৎবা সংক্ষিপ্ত করতে হবে ও সর্বোচ্চ ১৫ মিনিটে নামাজ শেষ করতে হবে।

আওকাফের কারিগরি বিষয়ক অধিদপ্তরের প্রধান বদর আল দেইফিরি বলেন, আওকাফ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নামাজের যে সময় নির্ধারণ করে দিয়েছে ইমামদের অবশ্যই সেটা গুরুত্বের সাথে নিতে হবে। সেই সাথে মুসল্লিদের অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে নামাজ পড়তে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026