শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৩

ই-ভ্যাকসিন পাসপোর্ট চালু না করতে ব্রিটিশদের আবেদন

ই-ভ্যাকসিন পাসপোর্ট চালু না করতে ব্রিটিশদের আবেদন

কোভিড টিকা দেওয়ার পর যে ই-ভ্যাকসিন পাসপোর্ট দেয়ার উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে ১ লাখ ২৬ হাজার মানুষ এক আবেদন পত্রে বলেছে এ ধরনের পাসপোর্ট কোভিড ভ্যাকসিন দিতে অস্বীকারকারী ব্যক্তির অধিকার সীমাবদ্ধ করতে ব্যবহার হতে পারে যা গ্রহণযোগ্য নয়। স্পুটনিক।

এলবিসি রেডিওকে ব্রিটেনের পররাষ্ট্র সেক্রেটারী ডোমিনিক র‌্যাব মহামারী পরবর্তী একটি সুপার মার্কেটে প্রবেশের জন্যে ই-ভ্যাকসিন পাসপোর্ট থাকা দরকার। টক রেডিওকে ব্রিটেনের স্বাস্থ্য বিষয়ক সেক্রেটারী স্টিফেন হ্যামন্ড সরকার ই-ভ্যাকসিন পাসপোর্ট করুক বা না করুক এটি জীবনের বাস্তবতা। কারণ পাব বা রেস্টুরেন্টে তাহলে মানুষজন এটি নিয়ে বেশি পরিমানে যেতে পারবে এবং এতে অর্থনীতি গতি ফিরে পাবে। আর বাজারের চাহিদা এতটাই শক্তিশালী হবে যে লোকদের দেখানোর দরকার হবে যে তাদের ই-ভ্যাকসিন পাসপোর্ট রয়েছে।

ব্যাপকভাবে আলোচিত এই বিষয়টি নিয়ে ব্রিটেনের হাউস অব কমন্সে বিতর্কের জন্যে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। ব্রিটেনের সুশীল সমাজের একটি গ্রুপ ‘বিগ ব্রাদার ওয়াচ’ বলছে এ ধরনের ই-ভ্যাকসিন পাসপোর্ট দেওয়ার মানে হচ্ছে মহামারীর পক্ষে কর্তৃত্ববাদী আচরণ ও কঠোর আইনের সামিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026