শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩৩

‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে হাইকোর্টের নির্দেশ

‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে হাইকোর্টের নির্দেশ

শীর্ষবিন্দু নিউজ, ঢাকা: হাইকোর্ট বুধবার আদেশে বলেন- প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী প্রধানকে নিয়ে যে ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে। এ ধরনের প্রতিবেদনে পুরো জাতির মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। রাষ্ট্রের বিভিন্ন অরগান এতদিনেও কোনো ব্যবস্থা না নেয়ায় আদালত উষ্মা প্রকাশ করেন। তবে আবেদনকারীর সংক্ষুব্দ হওয়ার বিষয়ে সন্তুষ্ট হতে পারেননি আদালত। তাই পর্যবেক্ষণ দিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, প্রতিবেদনে মাফিয়া রাষ্ট্র বলা হয়েছে। সেখানে পুরো রাষ্ট্রকেই অপবাদ দেওয়া হয়েছে। এজন্য যে কোন নাগরিক রিট করার অধিকার রাখেন। তবে চ্যানেল বন্ধ নয়, ডকুমেন্টারি অপসারন করা উচিত।

বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব বলেন, বিটিআরসি কেবল দেশের ভেতরে যে কোনো কনটেন্ট বন্ধ করতে পারে। কিন্তু দেশের বাইরের বিষয় বন্ধ করতে পারে না। আদালত আদেশ দিলে বিটিআরসি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে। এর আগে বিষয়টিতে ৬ জন অ্যামিকাস কিউরির মত নেন আদালত। সেখানে ৫ জনই এ রিট গ্রহণযোগ্য নয় বলে মতামত দেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026