শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: প্রিন্স হ্যারি ও মেগান মারকেল ব্রিটেনের রাজপরিবারের সদস্য হিসেবে গুরু দায়িত্ব পালনে আর পেরে উঠছিলেন না। স্বাভাবিক জীবন যাত্রা অনুসরণে এই দম্পতি বছর খানেক ধরে ব্রিটেন ছেড়েছেন। ব্রিটেনের রানি বিষয়টি নিশ্চিত করে জানালেন রাজপরিবারের সদস্য হিসেবে দায়িত্ব প্রিন্স হ্যারি ও মেগান তাদের দায়িত্ব অন্য সদস্যদের বুঝিয়ে দেবেন। -ডেইলি মেইল।
ব্রিটিশ রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যের দায়িত্ব থেকে সরে আসার পর এবার সকল সম্মানীয় পদ হারাচ্ছেন ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি এবং ডাচেস মেগান মার্কেল। শুক্রবার বাকিংহাম প্রাসাদের পক্ষ থেকে এমনটি বলা হয়। শুক্রবার বাকিংহাম প্রাসাদের পক্ষ থেকে বলা হয়, ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ নিশ্চিত করেছেন যে, প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল রাজপরিবারের সদস্য হিসেবে আর দায়িত্ব পালন করবে না। প্রিন্স হ্যারি তার সম্মানিত সামরিক নিয়োগ ও পৃষ্ঠপোষকতা ত্যাগ করবেন।
প্রিন্স হ্যারি ও মেগান মারকেল গত বছর মার্চ থেকে নিজেদের আয়ে চলছেন। যুক্তরাষ্ট্রে তারা স্পটিফাই ও নেটফ্লিক্সের সঙ্গে যে চুক্তি করেছেন তা থেকে ১শ মিলিয়ন পাউন্ড আয়ের সম্ভাবনা রয়েছে। রাজকীয় পরিবারের দায়িত্ব থেকে অব্যাহতি মানে প্রিন্স হ্যারি ও মেগানের পক্ষে তাদের পক্ষে সামরিক, কমনওয়েলথ ও অন্যান্য মর্যাদা-প্রটোকল প্রাপ্তি আর সম্ভব হবে না।
রাজপরিবারের সঙ্গে প্রিন্স হ্যারি ও মেগান মারকেলের সঙ্গে দীর্ঘদিন ধরেই সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। তবে বিষয়টির সুরাহা এমন এক সময় হল যখন প্রিন্স হ্যারির দাদা ও ডিউক অব এডিনবার্গ লন্ডনে কিং এডওয়ার্ড সপ্তম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে ব্রিটিশ রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যের দায়িত্ব থেকে সরে এসে আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার জন্য কাজ করার ঘোষণা দিয়েছিলেন ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি এবং ডাচেস মেগান মার্কেল। পরে তারা মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে রাজপরিবার ছাড়লেন ব্রিটিশ সিংহাসনের ষষ্ঠ উত্তরাধিকারী প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল।
Leave a Reply