সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩৭

নতুন নবাব এলো সাইফ-কারিনার ঘরে

নতুন নবাব এলো সাইফ-কারিনার ঘরে

বিনোদন ডেস্ক: নতুন অতিথি এসেছে এলো সাইফ-কারিনার ঘরে। আবারো পুত্র সন্তানের মা হয়েছেন কারিনা কাপুর। রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে পুত্রসন্তান জন্ম দিয়েছেন তিনি। এমন তথ্যই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এদিকে অন্তঃসত্ত্বা অবস্থাতেই সিনেমার চিত্রায়ণে অংশ নিয়েছিলেন কারিনা। আমির খানের বিপরীতে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। আর সাইফ আলি খানের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে ‘ভূত পুলিশ’, ‘বান্টি অউর বাবলি টু’, ‘আদিপুরুষ’ এবং হৃতিক রোশনের সঙ্গে তামিল সিনেমা ‘বিক্রম বেধা’।

এর আগে গত বছর আগস্টে দ্বিতীয় সন্তান আগমনের খবরটি নিজেই জানিয়েছিলেন সাইফ আলি খান। ২০১৬ সালে প্রথম সন্তান জন্ম দিয়েছিলেন কারিনা। তার নাম তৈমুর আলি খান। তৈমুর সম্প্রতি চার বছরে পা দিয়েছে। এরই মধ্যে একাধিকবার খবরের শিরোনাম হয়েছে ছোট্ট নবাব। ২০১২ সালে অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কারিনা। দ্বিতীয় সন্তান জন্মের আগে নতুন বাড়িতে উঠেছিলেন সাইফ-কারিনা। সে বাড়িতে লাইব্রেরি, সুইমিং পুল এবং শিশুদের জন্য বিশেষ একটি নার্সারি তৈরি করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026