মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২১

২য় দিনের হরতালে কুড়িগ্রামে ট্রেনে হামলা: চালক আহত

২য় দিনের হরতালে কুড়িগ্রামে ট্রেনে হামলা: চালক আহত

শীর্ষবিন্দু নিউজ: টানা ৬০ দিনের হরতালে দেশব্যাপী চলছে নাশকতা। এরইমধ্যে কুড়িগ্রামের উলিপুরে চলন্ত ট্রেনে হরতালকারীদের ছোড়া ঢিলে চালক আহত হয়েছেন। ঢিলে ভেঙে গেছে ট্রেনের ইঞ্জিনের সামনের ও জানালার কাচ। এদিকে, বিএনপি-জামায়াত জোটের হরতালের দ্বিতীয় দিনে কুড়িগ্রামে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পোস্ট অফিস পাড়ায় জেলা বিএনপি কার্যালয়ে সমাবেশ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুলবাড়ী উপজেলা ডিগ্রি কলেজ মাঠ ও আদর্শ স্কুলের সামনে লাঠিসোটা নিয়ে জামায়াতের দুটি গ্রুপ উত্তেজনা সৃষ্টি করে। এসময় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে শহরে হরতালবিরোধী মিছিল-সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের জেলা সভাপতি আমিনুল ইসলাম মণ্ডলসহ অন্য নেতারা ঘোষপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন।

উলিপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মিনাবাজার এলাকায় আন্তঃনগর লালমনি এক্সপ্রেসের সংযোগকারী ট্রেনে এ হামলা হয়। হামলার পর প্রায় ঘণ্টাখানেক ট্রেনটি ওই এলাকায় আটকে থাকার পর অসুস্থ অবস্থায় চালক ট্রেনটিকে গন্তব্যের দিকে নিয়ে যান। পরিস্থিতি এখন শান্ত রয়েছে জানিয়ে তিনি বলেন, ট্রেনটিকে নিরাপদে গন্তব্যে যাওয়ার জন্য পুলিশ নিরাপত্তা দেয়। লালমনি এক্সপ্রেস ঢাকা-লালমনিরহাট রুটে চলাচল করে। এর সংযোগকারী ট্রেনটি কুড়িগ্রাম রেলপথের সর্বশেষ স্টেশন রমনা থেকে তিস্তা স্টেশন পর্যন্ত যাত্রীদের আনা নেয়ার কাজ করে।
চালক রাজু আহমেদ জানান, ট্রেনটি উলিপুর স্টেশন থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে মিনাবাজারে পৌঁছালে হরতাল সমর্থকরা চলন্ত ট্রেনে এলোপাতাড়ি ঢিল ছুড়তে থাকে ঢিলের আঘাতে মাথায় ব্যথা পাওয়ায় ট্রেন থামাতে বাধ্য হন তিনি। পরে ঘণ্টাখানেক পর ট্রেনটি নিয়ে গন্তব্যের উদ্যেশে রওনা হন। ঢিলের আঘাতে ইঞ্জিনের উইন্ড স্ক্রিন ও জানালার কাঁচ ভেঙে গেছে বলে জানান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026