বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৬

সুনামগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

সুনামগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: সুনামগঞ্জ উপজেলা সদরের নইনগাঁও গ্রামে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার দুপুরে নইনগাঁও গ্রামের মাঝে নোয়াজের খালের ১০০ ফুট বেইলি ব্রিজটি ভেঙে যায়।

স্থানীয়রা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। শনিবার দুপুরে পাথর বোঝাই একটি ট্রাক সিলেটের কোম্পানীগঞ্জ থেকে দোয়ারাবাজার হয়ে ছাতকে যাচ্ছিল। কিন্তু ট্রাকে অতিরিক্ত পাথর বোঝাই থাকায় ব্রিজটি ভেঙে খালে পড়ে গেছে। এ সময় ট্রাকচালক ও তার দুই সহকারী সামান্য আহত হয়েছে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের ছাতক–দোয়ারাবাজার এলাকার দায়িত্বপ্রাপ্ত উপ–বিভাগীয় প্রকৌশলী এসএম সাইফুল ইসলাম জানান, ব্রিজটি দ্রুত মেরামত করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026