শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৩

বাকিংহাম প্যালেসের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুললেন মেগান মার্কল

বাকিংহাম প্যালেসের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুললেন মেগান মার্কল

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কল। যুক্তরাষ্ট্রে একটি টেলিভিশন সাক্ষাতকারে অংশ নিয়ে অংশ নিয়ে এমন অভিযোগ করেছেন। এ খবর দিয়েছে ডেইলি মেইল, টাইমস, রয়টার্স, বিবিসি ও দ্য গার্ডিয়ান।

অপরাহ উইনফ্রের সঙ্গে হ্যারি ও মেগানের ইন্টারভিউ এর আরও একটি টিজার প্রকাশ করেছে সিবিএস। সেখানে মেগান বলেছেন, তিনি অনেক কিছুই হারিয়ে ফেলেছেন। তিনি মনে করেন, তার আর চুপ থাকার সুযোগ নেই। যুক্তরাষ্ট্রে এই আলোচিত ইন্টারভিউটি প্রচার করা হবে রোববার।

৩০ সেকেন্ডের টিজারটিতে উইনফ্রে ডাচেস অব সাসেক্সকে প্রশ্ন করেন, সত্য বলতে তার কেমন লাগছে। জবাবে মেগান বলেন, রাজপরিবার তাদের নামে মিথ্যা ছড়িয়েছে। সেটিকে এড়াতেই তাকে সত্য বলতে হচ্ছে। তিনি ইতোমধ্যেই অনেক কিছু হারিয়ে ফেলেছেন। তাই তার আর হারানোর ভয় নেই। এদিকে বলা হচ্ছে, আনুষ্ঠানিক দায়িত্ব পালনকালে মেগান রাজপ্রাসাদের এক কর্মকর্তাকে উত্যক্ত করেছিলেন। সব কর্মকর্তাদের স্বাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে প্রাসাদ এর তদন্ত করবে। টাইমস এর রিপোর্ট বলছে, ২০১৮ সালে এই কাজ করেছিলেন মেগান। তবে এই ঘটনা তিনি ঘটিয়েছেন কেনসিংটন প্যালেসে। সে সময় পরিবার নিয়ে সেখানেই বাস করছিলেন।

মেগান বলেছেন, যদি বাকিংহাম প্যালেস আমাদের নিয়ে মিথ্যাচার করতেই থাকে তাহলে কিভাবে প্রত্যাশা করে যে সব সময় আমরা চুপ থাকবো। আমি বোঝাতে চাইছি এর জন্য আমি অনেক কিছু হারিয়েছি। এর আগে সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়, মেগান বাকিংহাম প্যালেসে থাকার সময় কিছু কর্মীদের বাজে আচরণ করেছিলেন। পরে হ্যারি ঐ সব কর্মীদেরকে মেগানের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নিতে হবে বলেন। বার্তা সংস্থা রয়টার্স এই রিপোর্টের সত্যতা যাচাই করতে পারেনি। তবে বাকিংহাম প্যালেস জানিয়েছে এই বিষয়ে তারা তদন্ত করছে।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চে রাজ দায়িত্ব থেকে অব্যাহতি নেন হ্যারি এবং মেগান। তারা এখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026