মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮

আইআরজিসির প্রতিহত করেছে ইরানের ফ্লাইট হাইজ্যাকের চেষ্টা

আইআরজিসির প্রতিহত করেছে ইরানের ফ্লাইট হাইজ্যাকের চেষ্টা

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: ইরানের অভ্যন্তরীণ রুটের একটি যাত্রীবাহী বিমান অপহরণের চেষ্টা প্রতিহত করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। শুক্রবার আইআরজিসি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি জানায়, ইরান এয়ারের একটি ফকার ১০০ যাত্রীবাহী বিমান বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে ইরানের দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের উদ্দেশে উড্ডয়ন করে। বিমানটি অপহরণের চেষ্টা করা হলে এটি পথিমধ্যে ইস্পাহান বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ সময় বিমানের নিরাপত্তার দায়িত্ব থাকা আইআরজিসি’র জওয়ানরা অপহরণের চেষ্টা করার জন্য এক ব্যক্তিকে আটক করেন।

বিবৃতিতে বলা হয়, অপহরণ প্রচেষ্টাকারী ব্যক্তি বিমানটিকে পারস্য উপসাগরের দক্ষিণে অবস্থিত কোনো আরব দেশে নিয়ে যেতে চেয়েছিল। আইআরজিসি আরো বলেছে, বিমানটির সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং তাদেরকে বিকল্প বিমানে গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে। বিমান অপহরণ প্রচেষ্টার কারণ অনুসন্ধানের জন্য ব্যাপক তদন্ত শুরু হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026