শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৩

ব্রিটেনে করোনার নতুন স্ট্রেইন ‘সুপার স্প্রেডার‘ ছড়িয়ে পড়েছে আরও ৩০টি দেশে

ব্রিটেনে করোনার নতুন স্ট্রেইন ‘সুপার স্প্রেডার‘ ছড়িয়ে পড়েছে আরও ৩০টি দেশে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটেন স্ট্রেন বি.১.১.৭ স্ট্রেইন অর্থাৎ করোনার এই নতুন সুপার স্প্র্রেডার স্ট্রেইন দেশটি ছাড়া ছড়িয়ে পড়েছে আরও ৩০টি দেশে। দক্ষিণ ইংল্যান্ডে সংক্রামিত লক্ষাধিক মানুষ। বিজ্ঞানীরা বলছেন এই স্ট্রেইনেও জিনের বিন্যাস বদল বা মিউটেশন শুরু হয়ে গেছে। ডেইলি মেইল/টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ ব্রিটেনের হাসপাতালগুলোতে একদিনে ১৮৫ জনের মৃত্যু হয়েছে কোভিডে। এ নিয়ে হাসপাতালগুলোতে কোভিডে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৪ হাজার ২৭৬ জনে। মৃতদের বয়স ৪২ থেকে ৯৬ বছর। তবে কোভিড সংক্রমণ গত সপ্তাহে ৩০ শতাংশ হ্রাস পেয়েছে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সংক্রমণ এক তৃতীয়াংশে নেমেছে।

কিন্তু ব্রিটেনের কোথায় কোথায় নতুন স্ট্রেইন ছড়িয়েছে তার বিস্তারিত তথ্য এখনও পাননি বিজ্ঞানীরা। যে কারণে ফের সতর্কতা জারি হয়েছে ব্রিটেনজুড়ে। সাড়ে সাত হাজার কোভিড পজিটিভ রোগীর নমুনা থেকে ভাইরাল স্ট্রেইন আলাদা করে পর্যবেক্ষণ করে তাদের কার্যকলাপ দেখে ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের (ইউসিএল) বিজ্ঞানীরা বলেছেন, খুব দ্রুত জিনের গঠন বদলাচ্ছে ভাইরাস।

গবেষকরা দাবি করেছেন, একসঙ্গে ২০০ বার জিনের গঠন বদলাতে দেখা গেছে এই ভাইরাসকে। প্রতিটা বদলেই সে হয়ে উঠেছে আরও সংক্রামক।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026