মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৯

যৌন হয়রানি ঠেকাতে তথ্য বিনিময় করবে উবার ও লিফ্ট

যৌন হয়রানি ঠেকাতে তথ্য বিনিময় করবে উবার ও লিফ্ট

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যৌন নির্যাতন ও অবৈধ শারীরিক সম্পর্ক সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর যুক্তরাষ্ট্রে রাইড শেয়ার কোম্পানি উবার ও লিফ্ট এ সিদ্ধান্ত নিয়েছে। রাইড শেয়ার কোম্পানি দুটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেক্সুয়াল ভায়োলেন্স রিসোর্স সেন্টার প্রদর্শিত যৌন হয়রানি এড়াতে বিভিন্ন পদক্ষেপ অনুসরণ করবে।

চালকদের সম্পর্কে বিভিন্ন তথ্য পৃথকভাবে সংগ্রহ করবে দুটি কোম্পানি। যৌন নির্যাতন রোধে বিশেষজ্ঞ পরামর্শ নেয়া হবে। যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে তাদের অভয় দিয়েছে কোম্পানি দুটি। এ ধরনের অভয় তারা চালকদেরও দিয়ে বলছে, উভয়ের নিরাপত্তা বিধান তাদের এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মূল্য লক্ষ্য।

২০১৭ ও ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে এ ধরনের কোম্পানির চালকদের বিরুদ্ধে ৫ হাজার ৯৮১টি যৌন হয়রানির অভিযোগ দায়ের করা হয়। এছাড়া ধর্ষণের অভিযোগ ছিল ৪৬৪টি। এ কারণে উবার ও লিফ্ট ‘ইন্ডাস্ট্রি শেয়ারিং সেফটি প্রোগ্রাম’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে যার মাধ্যমে এসব কোম্পানির চালকদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। এমনকি অভিযোগকারী যাত্রীদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হবে। যাত্রীদের যৌন হয়রানি ও শারীরিক হামলা প্রতিরোধে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026