শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: সোমবার এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি সেখানে সফর করার আগ্রহও প্রকাশ করেছেন। তবে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে, তা অব্যাহত থাকলে তার সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে। দ্য হিন্দু
দপ্তর আরও জানায়, ব্রেক্সিটের পর এই প্রথম কোনো দেশ সফর করতে যাচ্ছেন জনসন। যদি তিনি ভারতে যান, তাহলে নরেন্দ্র মোদির সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। ব্রেক্সিট থেকে বেরিয়ে যাবার পর, নতুনভাবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ব্যবসা ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে যুক্তরাজ্য। এ জন্য সার্কভুক্ত দেশগুলোর সঙ্গেও সুসম্পর্ক গড়ে তুলতে চায় দেশটি।
Leave a Reply