শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: গত বছর ব্রিটেনে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মারকেলের বিরুদ্ধে রাজকীয় লোগো ব্যবহারের সমালোচনা ওঠে। অফিসিয়ালি ‘এইচ’ ও ‘এম’ ইংরেজি অক্ষর দুটি তারা দুজনে লোগোতে ব্যবহার করতেন। খবর স্টার ইউকে‘র।
রাজপরিবার ছেড়ে যাওয়া ও দায়িত্ব ত্যাগের পর কেনো তারা রাজপ্রতীক ব্যবহার করছেন এ জন্যে অনেকে সমালোচনা করেন। এখন থেকে প্রিন্স হ্যারি ও মেগান তাদের আর্চওয়েল ফাউন্ডেশনের লোগো ব্যবহার করবেন। বিষয়টি মেগান এক চিঠিতে আন্তর্জাতিক নারী দিবসে লন্ডন স্কুলকে জানিয়ে দিয়েছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেগান এক বাণীতে ড্যাগেনহামে রবার্ট ক্লাক আপার স্কুলের শিক্ষার্থীদের অনুপ্রেরণময়ী নারীদের সম্পর্কে জানার তাগিদ দেন।
উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারিতে প্রিন্স হ্যারি ও মেগান বার্মিংহাম প্যালেস ত্যাগ করেন। এরপর তারা দাতব্য প্রতিষ্ঠান আর্চওয়েল প্রতিষ্ঠা করেন। এছাড়া স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্স ও স্পটিফাইয়ের সঙ্গে মেগান ১শ মিলিয়ন পাউন্ডের এক বাণিজ্যিক চুক্তি করেন।
Leave a Reply