শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫১

ব্রিটিশ নির্বাচন কমিশনের তদন্তে প্রধানমন্ত্রীর ফ্ল্যাট সংস্কারের অর্থের উৎস নিয়ে প্রশ্ন

ব্রিটিশ নির্বাচন কমিশনের তদন্তে প্রধানমন্ত্রীর ফ্ল্যাট সংস্কারের অর্থের উৎস নিয়ে প্রশ্ন

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটিশ প্রধানমন্ত্রীর বরিস জনসনের সরকারি ফ্ল্যাটের সংস্কারের জন্য অর্থ সরবরাহ করা নিয়ে কনজার্ভেটিভ পার্টির কাছে জবাব চেয়েছে দেশটির নির্বাচন কমিশন। সংস্কারের কাজে ব্যয় করা অর্থের সঙ্গে রাজনৈতিক অনুদানের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা নিয়ে তদন্ত করা হচ্ছে।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, কনজার্ভেটিভ পার্টির প্রায় ৬০ হাজার পাউন্ড ওই সংস্কারে ব্যয় করা হয়েছে। তবে ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে যে, সব ধরণের নিয়ম মানা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি অ্যালেগ্রা স্ট্রাটন জানিয়েছিলেন যে, দলীয় কোনো তহবিল দিয়ে ডাউনিং স্ট্রিটের কোনো সম্পত্তির সংস্কার করা হয়নি। ডাউনিং স্ট্রিটের ওই ফ্ল্যাটে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার বাগদত্তাকে নিয়ে থাকেন। সেখানে ব্যাপক সংস্কার চলছে। এর খরচ নিয়ে গণমাধ্যমে এখন রিপোর্ট আসতে শুরু করেছে।

এরপরই শনিবার কনজার্ভেটিভ দলের সঙ্গে যোগাযোগ করেছে বৃটিশ নির্বাচন কমিশন। এ নিয়ে একটি বিবৃতিও দিয়েছে নির্বাচন কমিশন। এতে বলা হয়, কোনো অভিযোগের প্রমাণ পাওয়া গেলে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং রাজনৈতিক অর্থায়নের সচ্ছতা নিশ্চিতে তথ্য প্রকাশ করা হবে। জবাবে কনজার্ভেটিভ দলের মুখপাত্র জানান, দলের সকল অনুদানের তথ্য নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে এবং তারা সেসব প্রকাশও করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026