শীর্ষবিন্দু নিউজ, সিলেট: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইনমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও কেন্দ্রীয় সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুন রায় চৌধুরী শাল্লার হবিবপুর ইউনিয়নের নোয়গাও পরিদর্শন করেছেন।
শনিবার ক্ষতিগ্রস্তদের মানুষের বাড়িতে গিয়ে সমবেদনা ও বিভিন্ন পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেন তারা। এ সময় সুনামগঞ্জ জেলা বি এন পির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, জেলা যুবদলে সভাপতি আবুল মনসুর সৈকতসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিতাই রায় বলেন , বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশে ঢাকা থেকে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর অবস্থা ও সহযোগিতার জন্য ছুটে এসেছি। তিনি আরও বলেন, সরকার দলের লোক স্বাধীন মিয়ারা যা ঘটিয়েছে তার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার হোক এবং সেইসঙ্গে যাতে কোন নির্দোষ মানুষের ভোগান্তি না হয়।
Leave a Reply