রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৩

ফ্রান্সে হালাল পদ্ধতিতে পশু জবেহ নিষিদ্ধ: মুসলিম নেতাদের উদ্বেগ

ফ্রান্সে হালাল পদ্ধতিতে পশু জবেহ নিষিদ্ধ: মুসলিম নেতাদের উদ্বেগ

শীর্ষবিন্দু নিউজ, প্যারিস: নতুন আইন মুসলিমদের জন্য ধর্ম পালনের ক্ষেত্রে মারাত্মক বাধা হয়ে দাঁড়াবে। নতুন এ আইনটি কার্যকর হবে আগামী জুলাই থেকে যে কারণে ইসলামি পদ্ধতিতে পশু জবেহ করা যাবে না। এক বিবৃতিতে জানান, প্যারিস মসজিদের পরিচালক চেমস-এডিন হাফেজ এবং লিয়ন মসজিদের পরিচালক কামেল কাপ্তান।

ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় দেশ বেলজিয়ামের মতো হালাল মাংসের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, অন্যদিকে স্থানীয় কর্তৃপক্ষ দেশটির শহরতলিতে একটি হালাল সুপার মার্কেটকে মদ ও শূকরের পণ্য বিক্রি করতে বাধ্য করেছে।

মুসলিম নেতারা তাদের উদ্বেগের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালকে জানিয়েছেন কিন্তু এ ব্যাপারে কোনো জবাব আসেনি। বিষয়টি নিয়ে দেশটির মুসলিম নেতারা ইহুদি নেতাদের সঙ্গেও আলোচনা করেছেন। ইহুদি ধর্ম অনুসারে ধর্মীয় বিধি বিধান মেনে পশু জবেহ করতে হয়। ফরাসী কৃষি ও খাদ্য মন্ত্রণালয় গত বছরের ২৩শে নভেম্বর মুসলিম আইনে মুরগি জবেহর বিল সংসদে উত্থাপন করা হয়। নতুন নিয়মের সাথে সামঞ্জস্য রেখে ২০২১ সালের জুলাই পর্যন্ত ফ্রান্সে পোল্ট্রি, পশুর ইসলামিক জবেহ নিষিদ্ধ হতে যাচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026