শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬

টাওয়ার হ্যামলেটসে মেয়রেল সিস্টেমের সমর্থনে কমিউনিটি নেতৃবৃন্দের ভার্চুয়াল সভা ও বিবৃতি

টাওয়ার হ্যামলেটসে মেয়রেল সিস্টেমের সমর্থনে কমিউনিটি নেতৃবৃন্দের ভার্চুয়াল সভা ও বিবৃতি

নিউজ ডেস্ক, লন্ডন: আগামী ৬ই মে টাওয়ার হ্যামলেটসে অনুষ্ঠিতব্য গণভোটে মেয়রেল সিস্টেমকে সমর্থন প্রদানের লক্ষ্যে কমিউনিটি নেতৃবৃন্দের এক ভারচুয়েল সভা গত ১৯ মার্চ অনুষ্ঠিত হয়।

ড: হাসনাত এম হোসেইন এমবিইর সভাপতিত্বে ও সাবেক ডেপুটি মেয়র আ ম ওহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম লিটন, ব্যারিষ্টার আতাউর রহমান, আলহাজ্ব মিয়া মনিরুল আলম, ব্যারিষ্টার আলিমুল হক লিটন, মাহিদুর রহমান, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক চেয়ারপারসন নুরুল ইসলাম মাহবুব, অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ, মাওলানা সাদিকুর রহমান, হেড টিচার আশিদ আলী, সাবেক নির্বাহী মেয়র লুৎফুর রহমান, কে এম আবুতাহের চৌধুরী, আব্দুল হক আবু, সাবেক কাউন্সিলার গোলাম কিবরিয়া চৌধুরী, সাবেক কাউন্সিলার শাহেদ আলী, ফেরদৌস আলম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল বারী, কমিউনিটি নেতা ও সাংবাদিক আব্দুল বাছিত বাদশা, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, হাবিবুর রহমান হাবিব, আব্দুস সাত্তার মিন্টু, আবুল হোসেন জসিম, ইউসুফ তালুকদার, ফারুক আহমদ, ফারুক মিয়া, হাজী তহশিল মিয়া প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন- শিক্ষক আবু হোসেন, শিক্ষক সিরাজুল বাছিত চৌধুরী, জাবেদ হোসেন, এম এ মান্নান, হাজী তুরন মিয়া, আবুল হোসেন, হাসান চৌধুরী, মাহবুব তরফদার, এমদাদুল হক, এম এ রব, আহসান মাজহারসহ শতাধিক লোক। সভায় বক্তারা- মেয়রেল সিস্টেমের প্রতি তাদের সমর্থন ঘোষণা করে টাওয়ার হ্যামলেটস বারার সকল ভোটারদের এ পদ্ধতির  পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় বক্তারা বলেন- নির্বাহী মেয়র জনগণের ভোটে নির্বাচিত হন তাই তিনি জনগণের কাছে দায়বদ্ধ। লিডার কতিপয় কাউন্সিলার দ্বারা নির্বাচিত হন তাই তিনি জনগণের কাছে জবাবদিহী নন। তাই ক্ষমতা রাখতে হবে জনগণের কাছে। উক্ত সভার প্রতি পূর্ন সমর্থন ঘোষণা করেছেন কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে কমিউনিটির পক্ষ থেকে একটি ক্যাম্পেইন কমিটি গঠণ করা হয়েছে। এদিকে মেয়রেল সিস্টেমকে সমর্থন জানিয়ে আরো বিবৃতি দিয়েছেন- বারোনেস উদ্দিন অব বেথনাল গ্রীন (পলা মন্জিলা উদ্দিন), স্থানীয় লেবার পার্টির সাবেক চেয়ার ও এসপায়ার পার্টির সেক্রেটারী লিলিয়ান কলিন্স, কমিউনিটি ক্যাম্পেইনার ক্যাথি ম্যাকটাসনী, কমিউনিটি সংগঠক জন ক্রে, কাউন্সিলার হারুন মিয়া, সাবেক কাউন্সিলার মাইয়ুম মিয়া, সাবেক কাউন্সিলার সুলুক আহমদ, সাবেক কাউন্সিলার মুস্তাকিম প্রামানিক, সাংবাদিক আফসার উদ্দিন, সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম।

তারা বিবৃতিতে বলেন- নির্বাহী মেয়র বা কাউন্সিলের শাসক নির্বাচনের ক্ষমতা জনগণের হাতে রাখতে। ২০১০ সালে ৬২ হাজার ভোটার যে সিস্টেমকে সমর্থন করেছিল তা একবার হাতছাড়া হয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না। লণ্ডন, ম্যানচেষ্টার, লিভারপুল, নিউহ্যাম, হ্যাকনি, লুইশাম, নিউইর্য়ক, ঢাকা, সিলেট সহ সারা পৃথিবীতে মেয়রাল সিস্টেম চালু রয়েছে।

লেবার পার্টির লিডার যখন মি টনি ব্লেয়ার ছিলেন তখন বৃটেনে এই সিস্টেম চালু করা হয়। এ পদ্ধতি সবচেয়ে ডাইনামিক ও জনগণের অধিকার রক্ষায় উত্তম পথ। তাই আগামী ৬ই মে টাওয়ার হ্যামলেটসে মেয়রেল সিস্টেমের পক্ষে তারা ভোট দেওয়ার আহ্বান জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026