শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪১

বাংলাদেশ দেড় কোটি মানুষকে দারিদ্রের বাইরে এনেছে: প্রিন্স চার্লস

বাংলাদেশ দেড় কোটি মানুষকে দারিদ্রের বাইরে এনেছে: প্রিন্স চার্লস

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটিশ রাজপুত্র ও এশিয়া ট্রাস্টের প্রেসিডেন্ট প্রিন্স চার্লস বলেন, বাংলাদেশ বহু ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। তিনি বলেন, যুক্তরাজ্যের উন্নয়নেও অবদান রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। তিনি বলেন, দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসে কর্মরত বাঙালিরা করোনা অতিমারি মোকাবেলায় অসামন্য অবদান রেখেছেন।

চার্লস আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে পেরে যুক্তরাজ্য গর্ববোধ করে। গত ৫০ বছরে বাংলাদেশের জীবনযাত্রার মান অনেক বেড়ে গেছে। বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি।

প্রিন্স চার্লসের মতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। তিনি গ্লাসগোতে অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তার পরামর্শ অতি মূল্যবান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026