শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটেনের সর্বকনিষ্ঠ লটারি জয়ী ক্যালি রজার্স গত ১৮ বছর ধরে লাগামহীন জীবন পার করে চলেছেন। লটারিতে পাওয়া ১৮ লাখ পাউন্ড দিয়েই সে দেড় যুগ পাড় করেছেন। ব্রিটিশ গণমাধ্যম ডেলি মেইলে এমনটাই দাবি করা হয়েছে।
একই খবরে বলা হয়, সম্প্রতি রজার্সের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়। কোকেইন নিয়ে গাড়ি দূর্ঘটনার পর তাকে এই সাজা দেয়া হয়। ১৬ বছর বয়সে বিশাল অংকের অর্থ জেতা রজার্সের বর্তমান বয়স ৩৩ বছর। তাকে গ্রেপ্তারের সময় তাকে পিপার স্প্রে করতে বাধ্য হয়েছিল পুলিশ। আদালতে নেয়া হলে জানা যায় যে, ২০০৩ সালে জিতা লটারির অর্থ দিয়েই তিনি এই লাগামহীন জীবন কাটাচ্ছেন। আদালত ২২ মাসের জন্য তার লাইসেন্স বাতিল করেছে।
কোকেইন গ্রহণের পর গাড়ি চালানোর মামলায় গ্রেপ্তারের পর তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। তার আইনজীবী মাইক উলাঘান আদালতকে বলেন, রজার্স কোকেইন নিলেও গাড়ি চালাচ্ছিলেন তার বয়ফ্রেন্ড। একইসঙ্গে পুলিশের সঙ্গে তার উগ্র আচরণের ব্যাখ্যায় তার আইনজীবী বলেন, রজার্স ক্ষুব্ধ হয়েছিলেন কারণ তার সঙ্গে পুলিশ অশোভন আচরণ করেছিল।
তবে আদালত তাকে অভিযুক্ত হিসেবে সাব্যস্ত করেছে। ২২ মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে ১১ সপ্তাহ ইলেক্ট্রনিক ট্যাগ পরে থাকার নির্দেশও দিয়েছে আদালত। তিনি জানিয়েছেন, প্রায় ২ লাখ ৫০ হাজার পাউন্ডের কোকেইন নিয়েছেন এখন পর্যন্ত।
উল্লেখ্য, তিনি যখন এই বিশাল অংকের অর্থ জিতেন তখন তিনি ঘন্টায় ৩.৬০ পাউন্ড হিসেবে ‘চেকআউট গার্ল’ হিসেবে কাজ করতেন। কিন্তু অর্থ জিতার পর তিনি তিনবার ব্রেস্ট সার্জারি করে বড় করেছেন, মাদকে ভরা পার্টি করে বেড়িয়েছেন এবং লাখ লাখ পাউন্ড খরচ করেছেন পোশাকের পেছনে। তিনি অবশ্য অর্ধ মিলিয়ন পাউন্ড পরিবার ও বন্ধুদের দিয়েছেন।
Leave a Reply