বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:১১

বিএনএফকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত

বিএনএফকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টকে (বিএনএফ) নিবন্ধন দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কয়েক দিনের মধ্যে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। গণবিজ্ঞপ্তি জারির পর বিএনএফের নিবন্ধনের ব্যাপারে কারও আপত্তি থাকলে তা নির্বাচন কমিশনে জানানো যাবে। আপত্তি গ্রহণযোগ্য না হলে দলটি নিবন্ধন পাবে।

এ বিষয়ে জানতে চাইলে আজ মঙ্গলবার নির্বাচন কমিশনার জাবেদ আলী সাংবাদিকদের বলেন, বিএনএফের ব্যাপারে কারও কোনো আপত্তি আছে কি না, তা জানতে যেকোনো দিন গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর তাদের নির্ধারিত প্রতীক থেকে একটি বেছে নিতে হবে। জাবেদ আলী আরও জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত নতুন করে ভোটার হওয়া যাবে। কিন্তু ভোটার স্থানান্তরের কাজ আজ থেকে বন্ধ হয়ে গেছে। চলতি মাসেই ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ শেষ হবে। তাই স্থানান্তরের কাজ বন্ধ করা হয়েছে।

এরইমধ্যে বিএনএফকে নিবন্ধন দেওয়ার ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এর প্রতিষ্টাতা হিসেবে উল্লেখিত ব্যারিষ্টার নাজমুল হুদি বিএনএফকে বিলুপ্ত ঘোষণা করেন। কমিশন সচিবালয় সূত্র জানায়, ইতিমধ্যে বিএনএফ টেলিভিশন প্রতীকের জন্য আবেদন করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026