শীর্ষবিন্দু নিউজ, সিলেট: সিলেটে অবস্থানরত দুই লন্ডন প্রবাসীকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্বে অভিযোগ, সিলেটের হোটেলে অবস্থান না করে কোয়ারেন্টিনের বিধি ভঙ্গ করেছেন।
মঙ্গলবার রাত দশটায় সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেজবাহ উদ্দিন সংক্রমণ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন। পাশাপাশি তাদেরকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ড প্রদানের পর তাদেরকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ওই দুই প্রবাসী হোটেল স্টার প্যাসিফিকে ছিলেন।
পুলিশ জানায়, গত ২২ শে মার্চ আব্দুর নুর ও আলম হাসান রফি নামে দুই প্রবাসী সিলেটে এসেছিলেন। নিয়ম অনুযায়ী তাদেরকে হোটেলে পাঠানো হয়েছিল। মঙ্গলবার হোটেল কর্তৃপক্ষকে না জানিয়ে তারা বাড়িতে চলে যান। যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি। তারা হোটেলে ফিরে এলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এই শাস্তি দেয়া হয়।
Leave a Reply