রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৩

ফ্রান্সে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় হিজাব নিষিদ্ধ বিল নিয়ে

ফ্রান্সে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় হিজাব নিষিদ্ধ বিল নিয়ে

শীর্ষবিন্দু নিউজ, প্যারিস: ফ্রান্সে ১৮ বছরের কম বয়সী কিশোরীদের প্রকাশ্যে হিজাব পরা নিষিদ্ধের বিতর্কিত এই বিল পাসের পর তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ খবর দিয়েছে আরবভিত্তিক শক্তিশালী গণমাধ্যম আল জাজিরা।

এর বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ হ্যান্ডস অফ মাই হিজাব লিখে প্রতিবাদে সামিল হয়েছেন অনেকে। বিলটিকে বিচ্ছিন্নতাবাদবিরোধী বিল হিসেবে সিনেটে তোলা হয় এবং দেশটির ধর্মনিরেপক্ষ ব্যবস্থাকে তুলে ধরার চেষ্টা করা হয়। তবে সিনেটে অনুমোদন পেলেও এটি এখনও আইনে পরিণত হয়নি।

মানার নামে একজন টুইটারে লিখেছেন, ফ্রান্সে ১৫ বছর বয়সীদের যৌনতায় সম্মতি আছে। আর ১৮ বছরের কম বয়সীদের হিজাব পরার অনুমতি নেই। এটি হিজাববিরোধী কোনো আইন নয়। এটি ইসলামবিরোধী আইন। হ্যাশট্যাগ হ্যান্ডস অফ মাই হিজাব, হ্যাশট্যাগ ফ্যান্স হিজাব ব্যান।

প্রসঙ্গত: প্রস্তাবিত এই আইনকে ইসলামবিরোধী আইন বলে আখ্যায়িত করেছেন অনেকে। এর মাধ্যমে মুসলিম সংখ্যালঘুদের একঘরে করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তারা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026