শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩১

যুক্তরাজ্যে টেসকোতে অর্ডার করলেন আপেল, পেলেন আইফোন উপহার

যুক্তরাজ্যে টেসকোতে অর্ডার করলেন আপেল, পেলেন আইফোন উপহার

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের বাসিন্দা জেমস নিক বেশ কিছুদিন আগে অনলাইনে আপেল অর্ডার দিয়েছিলেন। ডেলিভারী বক্সের মধ্যে আপেল ফল নয়, তিনি ওই প্যাকেটের ভেতর পেয়েছেন ‘অ্যাপেলের আইফোন’। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর।

জেমসের বয়স ৫০ বছর। তার সেই অর্ডারটি ডেলিভারি হতেই বক্স খুলে তিনি চমকে যান। তিনি তার চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। মাত্র কয়েকশ’ টাকার আপেলের বদলে তিনি পেয়েছেন কয়েক লাখ টাকার ‘আইফোন এসই’।

তবে এই আইফোন তিনি ভুল করে নন, আইফোনের পরিষেবা প্রদানকারী সংস্থা টেস্কোর এটি একটি নতুন পদক্ষেপ। যুক্তরাজ্যের প্রায় ৮০টি আউটলেট থেকে অনলাইন গ্রোসারি অর্ডারের ওপর এই সারপ্রাইজ গিফট দেয়া হচ্ছে।

জেমস ওই ফোনের ছবি ও গল্প তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর কয়েক সেকেন্ডের মধ্যেই নেটিজেনদের মধ্যে ব্যাপক ভাইরাল হয়। নেটিজেনরা টেস্কোর এই মার্কেটিং পদক্ষেপের প্রশংসা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026