রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০২

সাধারণ নাগরিকের বাড়িতে ইফতার করলেন তুর্কি প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি

সাধারণ নাগরিকের বাড়িতে ইফতার করলেন তুর্কি প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: সাধারণ নাগরিকের বাড়িতে মেঝেতে বসে ইফতার গ্রহণ করেছেন তুর্কি প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি। ফার্স্ট লেডি আমিনা এরদোগানসহ রাজধানী আঙ্কারায় সাধারণ এক নাগরিকের বাড়িতে দাওয়াতে গিয়ে ইফতারে শরীক হলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

গত বুধবার তুরস্কে রমজানের দ্বিতীয় দিনে আঙ্কারার মামাক জেলায় ওই সাধারণ নাগরিকের বাড়িতে ইফতার গ্রহণ করেন তারা। ইফতার শেষে পরিবারটির সদস্যদের সাথে চা পান করতে করতে তাদের সাথে আলাপ করেন প্রেসিডেন্ট এরদোগান। এই সময় পরিবারটির তিন শিশুকে শিক্ষা সহায়ক ট্যাবলেট কম্পিউটার উপহার দেন তিনি।

ইফতারের আগে প্রেসিডেন্ট এরদোগান ও তার স্ত্রী আমিনা এরদোগান তিন সন্তানের ওই পরিবারের দাওয়াতে তাদের বাড়িতে যান। সেখানে তিনি তাদের খোঁজখবর নেন। পরে ইফতারের সময় হলে পরিবারের সদস্যদের সাথে মেঝেতে বসে তুর্কি প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি ইফতার গ্রহণ করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026