বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩০

করোনার ‘ডাবল মিউট্যান্ট‘ আতঙ্ক না কাটতেই এবার ‘ট্রিপল মিউট্যান্ট’ শনাক্ত

করোনার ‘ডাবল মিউট্যান্ট‘ আতঙ্ক না কাটতেই এবার ‘ট্রিপল মিউট্যান্ট’ শনাক্ত

শীর্ষবিন্দু নিউজ, কলকাতা: ভারতে করোনাভাইরাসের ‘ডাবল মিউট্যান্ট’ আতঙ্ক এখনো কাটেনি এরইমধ্যে  ‘ট্রিপল মিউট্যান্ট ভ্যারিয়্যান্ট’ শনাক্ত হল। ধারণা করা হচ্ছে দেশের বেশ কয়েকটি রাজ্যে তা এই নতুন ভ্যারিয়েন্ট ছ়ড়িয়ে পড়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

দেশটির ১৪৬টি জেলায় সংক্রমণের হার ১৫ শতাংশের বেশি, যা উদ্বেগজনক বলে জানিয়েছে কেন্দ্র। শীর্ষে থাকা রাজ্যগুলি হল মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, কর্নাটক, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, কেরল ও তামিলনাড়ু। যার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। মহারাষ্ট্র এবং দিল্লিতেও এই ট্রিপল মিউট্যান্টের সংক্রমণ ছড়িয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন ঠিক সময় লাগাম পরানো না গেলে এ বার সংক্রমণ সুনামির আকার ধারণ করতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, কোভিড-১৯ ভাইরাসের তিনটি আলাদা স্ট্রেন মিলে তৈরি ভাইরাসের এই নতুন ভ্যারিয়্যান্টের সংক্রামক ক্ষমতাও প্রায় তিন গুণ। এই নতুন স্ট্রেনের কারণেই বিশ্ব জুড়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রামক শক্তি অনেক বেশি তো বটেই, শারীরিক অবস্থার অবনতিও খুব দ্রুত হচ্ছে এই নতুন স্ট্রেনে আক্রান্তদের।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আপাতত এর বিরুদ্ধে একের পর এক ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা করে যাওয়া ছাড়া কোনও পথ নেই। তবে সবার আগে প্রয়োজন এর চরিত্র বিশ্লেষণ। যা যুদ্ধকালীন পরিস্থিতিতে করার পরামর্শই দিচ্ছেন তাঁরা। প্রয়োজন নিয়মিত জিনোম সিকোয়েন্সিংয়ের। তবে ভারতে যেখানে মোট আক্রান্তের মাত্র ১ শতাংশের উপর এই জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে সেখানে এক ধাক্কায় সেই হার বাড়িয়ে তোলাই বড় চ্যালেঞ্জ।

কিন্তু এ বিষয়ে গড়িমসির কোনও জায়গা দেখছেন না বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ‘ডাবল মিউট্যান্ট’ স্ট্রেন ঠিক সময়ে ধরতে না পারার কারণে এতোটা ছড়িয়ে পড়েছে এই ‘ট্রিপল মিউট্যান্ট’। ভাইরাস যত ছড়ায় সেটির মিউটেশনের হারও তত বৃদ্ধি পায়। এই নতুন স্ট্রেনটি শিশুদেরও সংক্রমিত করছে। তবে এখনও পর্যন্ত এই নতুন ভ্যারিয়্যান্ট নিয়ে বিশেষ কোনও তথ্য নেই বিজ্ঞানীদের কাছে। যে কারণে আপাতত ‘ভ্যারিয়্যান্ট অব কনসার্ন’ এর বদলে ‘ভ্যারিয়্যান্ট অব ইন্টারেস্ট’ এর তালিকাতেই রাখা হয়েছে এটিকে।

যে তিনটি পৃথক স্ট্রেনের সমন্বয়ে এই নতুন ভ্যারিয়্যান্টের জন্ম তার মধ্যে দু’টি শরীরে স্বাভাবিকভাবে তৈরি হওয়া কোভিড প্রতিরোধ ক্ষমতাকে হার মানাতে সক্ষম। ফলে অ্যান্টিবডির মাধ্যমে তা রোধ করা যাবে না। কাজেই উপলব্ধ ভ্যাকসিনে তা রোধ সম্ভব কি না, তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন, মত বিশেষজ্ঞদের।

অন্যদিকে, আজও ফের এক নতুন রেকর্ড গড়ল ভারত। দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল তিন লক্ষের কাছাকাছি! স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান বলছে, বর্তমানে দৈনিক আক্রান্তের সংখ্যা ২,৯৫,০৪১। পাল্লা দিয়ে বেড়েছে করোনায় মৃতের সংখ্যাও। আগের দিনের রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০২৩ জন আক্রান্তের।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026