শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: একসঙ্গে যুগলবন্দি ৭৩ বছর কাটানোর পর সম্প্রতি স্বামী প্রিন্স ফিলিপকে হারিয়েছেন রানি দ্বিতীয় এলিজাভেদ। তাকে কবর দেওয়া হয়েছে উইন্ডসর ক্যাসেলে। এখানেই মারা যান তিনি। এ খবর দিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।
এবার মৃত স্বামীর কাছাকাছি থাকতে এখন থেকে বাকিংহাম প্রাসাদে তুলনামূলক কম সময় কাটাবেন ব্রিটিশ রানি। উইন্ডসর ক্যাসেলেই বেশি সময় থাকতে চান বলে জানিয়েছেন তিনি।
রাজপরিবারের এক কর্মচারী জানান, রানি যেখানেই আরাম বোধ করবেন সেখানেই থাকবেন। রানির আনুষ্ঠানিক নিবাস বাকিংহাম প্রাসাদে। তবে করোনা অতিমারির পুরোটা সময় তিনি ও প্রিন্স ফিলিপ উইন্ডসর ক্যাসেলেই কাটিয়েছেন।
Leave a Reply