শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: সম্প্রতি শেয়ারের দাম ১০ শতাংশ কমে বার্কলেসের ৩ বিলিয়ন পাউন্ড বাজারমূল্য কমে যায়। এর কারণ কেউ জানে না। তবে ব্যাংক সংশ্লিষ্ট কারও সন্দেহ, কোনও ট্রেডার সারারাত পাবে কাটিয়ে এরপর লেনদেন করেছে। এ খবর দিয়েছে দ্য টাইমস, ইভিনিং স্ট্যান্ডার্ড।
১১ বছর ধরে কাজ করছেন স্টিভ পার্কিন্স নামে সিটিফান্ডের এক ডিলার। তিনি মধ্য রাতে প্রতিষ্ঠানটির ৫২০ মিলিয়ন ডলার তেলের বাজারে লাগিয়ে দেন। টানা ৪ রাত ধরে মদ পান করার পর এই কাজ করেছিলেন তিনি। পরে তিনি স্বীকার করেন, তিনি কি করছেন তা জানতেন না। এতে এক ধাক্কায় ব্যাংকিং জায়ান্টটির ক্ষতি ৩ বিলিয়ন পাউন্ড। এ তথ্য দিয়েছে এইউ ফাইন্যান্স।
ধারণা করা হচ্ছে, কোনও ট্রেডার ৫০ হাজার টাইপ করতে গিয়ে ৫ লাখ শেয়ার কমদামে বেচে দিয়েছে। আবার কেউ বলছেন, ট্রেডার মাতাল ছিলো এটি নাও হতে পারে। হয়তো সে নিজ অর্ডারবুকেই ভুল লিখেছিলো। আবার পুরোনো তরিকায় ফোনে ট্রেডিং-এ এই ঝামেলার কারণ হতে পারে।
এদিকে, বার্কলেস ব্যাংক বিষয়টি নিয়ে তদন্ত করছে। যে ট্রেডারের ভুলে এমনটি হয়েছে, তার নাম প্রকাশ করা হয়নি।
Leave a Reply