সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪০

অধিকারের পরিচালক এলান কারাগারে

অধিকারের পরিচালক এলান কারাগারে

শীর্ষবিন্দু নিউজ: জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে অধিকারের পরিচালক নাসিরুদ্দিন এলানকে। আজ অন্তবর্তীকালীন জামিন শেষ হওয়ায় তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন।

গত ৫ই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযানের পর হতাহতের বিষয়ে অসত্য তথ্য প্রচারের অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হয়েছিল সংস্থাটির সম্পাদক আদিলুর রহমান খান শুভ্রকে। মামলা হয় এলানের বিরুদ্ধে। এ মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন এলান।

আজ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক একেএম শামসুল আলম এলানের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপরই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026