মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৫

দুবাইয়ে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশির সাফল্য

দুবাইয়ে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশির সাফল্য

শীর্ষবিন্দু নিউজ, দুবাই: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা-২০২১ এ সপ্তম স্থান অর্জন করেছেন আমিরাত প্রবাসী বাংলাদেশি হাফেজ জামিল আহমদ।

২৪তম দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সিরিয়ান মোহাম্মদ আব্দুর রহমান আবু কাসিম। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে আমেরিকান হাফেজ আব্দুল গণি মুস্তফা এহিয়া ও সুদানের হাফেজ মোজামেল আহমদ। চতুর্থ স্থান অধিকার করেন সংযুক্ত আরব আমিরাতের হাফেজ আবদুল রহমান, পঞ্চম স্থান অধিকার করেন সেনেগালের হাফেজ মোস্তফা।

করোনাভাইরাসের কারণে ২৪তম দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার সংস্থা আরব আমিরাতে বসবাসরত পৃথিবীর সব দেশের হাফিজদের নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে বাছাই করে নেয়।

এবারের এই আসরে বাংলাদেশ দূতাবাসে বাছাই পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয়ে প্রতিযোগিতায় অংশ নেন আমিরাতের আল-আইনে অধ্যয়নরত হাফেজ জামিল আহমেদ। আমিরাতে বিশ্বের অন্তত ৯০ দেশের কোরআন প্রতিযোগিদের নিয়ে প্রতিযোগিতা আয়োজিত হয়। কিন্তু করোনার উপদ্রবের কারণে এবার তা আমিরাতে বসবাসরত প্রবাসীদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026