সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৭

নিষেধাজ্ঞার আগে বিমান ভাড়া করে ভারতীয় ধনকুবেরা যুক্তরাজ্যে প্রবেশ

নিষেধাজ্ঞার আগে বিমান ভাড়া করে ভারতীয় ধনকুবেরা যুক্তরাজ্যে প্রবেশ

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: লাল তালিকায় থাকা সত্ত্বেও কমপক্ষে ছয়টি বেসরকারি বিমানে করে গতকাল ভোর ৪ টার দিকে ১ লাখ ডলার বেশি দিয়ে ভারত থেকে লন্ডনে যাত্রা করেন ভারতের বেশকয়েকজন ধনকুবের। ডেডলাইন শেষ হওয়ার ৪০ মিনিট আগে বিমানের এই বহরটি আহমেদাবাদ, দেহলি এবং মুম্বাই থেকে লন্ডন লুটনের বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয়।

সংবাদ মাধ্যম ডেইলি মেইলের বরাতে জানা যায়, ভারতীয় ধনকুবেররা ১ লাখ ডলার বেশি দিয়ে ভারত থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। এছাড়াও একটি ব্রিটিশ এয়ারওয়েজ এবং একটি ভার্জিন আটলান্টিক জেট হিথ্রোতে সময়সীমার ঠিক তিন ঘণ্টা পর সকাল ৭ টার দিকে ল্যান্ড করেছে। এর আগে ভারত থেকে ব্রিটেনগামী সব ফ্লাইট আগামী ২৪ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বাতিল করার কথা ঘোষণা দিয়েছিল এয়ার ইন্ডিয়া।

এই তালিকায় রয়েছে নিউজিল্যান্ড, আমেরিকা এবং সিঙ্গাপুরও। কোনও ভারতীয় ব্রিটেনে ঢুকতে পারবেন না বলে জানিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ভারত থেকে কোনও আইরিশ তথা ব্রিটিশ নাগরিকেরা সে দেশে গেলে, এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।

যদিও ভারতের উপর এই নিষেধাজ্ঞা চলাকালীন ওই নাগরিকেরা ব্রিটেনে পা রাখলে তাঁদের মোটা অঙ্কের অর্থ খরচ করে বাধ্যতামূলকভাবে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই অবস্থায় এয়ার ইন্ডিয়াও আপাতত ভারত থেকে ব্রিটেনগামী সব ফ্লাইট আগামী ২৪ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বাতিল করার কথা ঘোষণা করেছে বুধবার৷

বিমান বাতিল হওয়ায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেয়া বা বিমানযাত্রার তারিখ পিছিয়ে দেওয়া নিয়ে পরবর্তী সময়ে সময় সংস্থা ঘোষণা করবে বলে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ৷

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026