বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪

হাসপাতালে ভর্তির ঝুঁকি ৯৪ শতাংশ কম দ্বিতীয় ডোজ টিকা নিলে

হাসপাতালে ভর্তির ঝুঁকি ৯৪ শতাংশ কম দ্বিতীয় ডোজ টিকা নিলে

শীর্ষবিন্দু নিউজ: করোনাভাইরাসের ফাইজার-বায়োএনটেক ও মডার্নার দুই ডোজ টিকা নিলে বয়স্ক ব্যক্তিরা পরবর্তীকালে আক্রান্ত হলেও তাদের হাসপাতালে ভর্তির সম্ভাবনা ৯৪ শতাংশ কম। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এক নতুন প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক রচেল ওয়ালেনস্কি এক বিবৃতিতে বলেছেন, পরীক্ষার ফল আমাদের অনেক আশাব্যঞ্জক এবং ৬৫ বছর বা তার বেশি বয়সের যে দুই তৃতীয়াংশ মানুষকে পুরোপুরি টিকা দেওয়া হয়েছে তাদের জন্য এটি সুসংবাদ।

সম্প্র্রতি ইসরাইল পরিচালিত এক গবেষণায়ও প্রায় একই রকম ফল এসেছিল। তবে এতে কেবল ফাইজারের টিকার কার্যকারিতা সম্পর্কে বলা হয়েছিল। নতুন গবেষণায় বলা হয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সিদের কেউ টিকার একটি ডোজ নিলেও তাদের হাসপাতালে ভর্তির সম্ভাবনা ৬৪ শতাংশ কম।

সিডিসি পরিচালক বলেন, আমাদের টিকাদান কর্মসূচির পরিসর আরও বাড়লে হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে কোভিড-১৯ রোগীর চাপ কমে যাবে। ফলে অন্যান্য রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য হাসপাতালের কর্মী, শয্যা ও সেবা পেতে সহজ হবে। সিডিসি সূত্রে আরও জানা গেছে, এক ডোজ নেওয়ার পর সেই ঝুঁকি কমে ৬৪ শতাংশ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026