রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০২

জার্মানিতে বাড়ছে মুসলমানের সংখ্যা: জনসংখ্যার ৬.৫ শতাংশ মুসলিম

জার্মানিতে বাড়ছে মুসলমানের সংখ্যা: জনসংখ্যার ৬.৫ শতাংশ মুসলিম

শীর্ষবিন্দু নিউজ, বার্লিন: ইউরোপের দেশ জার্মানিতে এখন মুসলমানদের সংখ্যা ৫৫ লাখ। বুধবার প্রকাশিত দেশটির সরকারি জরিপে বলা হয়েছে। এ খবর দিয়েছে ডেইলি সাবাহ।

জার্মানির ফেডারেল অফিস অব মাইগ্রেশন এন্ড রিফিউজির (বিএএমএফ) তথ্য মতে, এর আগে ২০১৫ সালে যে জরিপ হয়েছিল, তার চেয়ে বর্তমানে মুসলিম জনসংখ্যা বেড়েছে ৯ লাখ। জার্মানির ফেডারেল অফিস অব মাইগ্রেশন অ্যান্ড রিফিউজির প্রেসিডেন্ট হ্যান্স-এখার্ড সোমার বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্য, বিশেষ করে সিরিয়া থেকে বিপুল সংখ্যক শরণার্থী আসায় জার্মানিতে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, ইসলামী আর্কাইভের তথ্যানুযায়ী, জার্মানিতে ৩০০টির মতো মসজিদ আছে। দুই হাজার ৬০০টি নামাজ ঘর আছে। এগুলোকে অবশ্য ছোটখাটো মসজিদ হিসেবে গণ্য করা হয়। ১৯৯৭ সাল থেকে জার্মানির মসজিদগুলোতে বার্ষিক ‘উন্মুক্ত মসজিদ দিবস’ পালন করা হয়। এই উন্মুক্ত মসজিদ দিবসে অন্য ধর্মাবলম্বীদের কাছে ইসলামের শোভা ও সৌন্দর্য তুলে ধরা হয়। সেই সঙ্গে তাদেরকে বিভিন্নভাবে ইসলামের বার্তাও দেওয়া হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026