রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬

কি খাবেন হঠাৎ মাঝ রাতে খিদে পেলে?

কি খাবেন হঠাৎ মাঝ রাতে খিদে পেলে?

অন্যকিছু ডেস্ক: আপনি কি তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নেন। তাই ঘুমোতে যাওয়ার আগেই আবার খিদে পেয়ে যায়। নাকি মাঝরাত অবধি জেগে থাকেন তাই প্রায়ই খিদে পেয়ে যায়। খিদে পেলে কি বুঝতে পারেন না কী খাবেন?

ভুলভাল খেলে কিন্তু অ্যাসিডিটি হবেই। ঘুমও আসবে না। তাই মাঝরাতে খেতে হলে এমন কিছু খাওয়ার অভ্যাস করতে হবে যাতে শরীরে খারাপ প্রভাব না পড়ে।

১. কলা: শুধুই স্বাস্থ্য নয় মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কলা উপকারী। এতে মেলাটোনিন হরমোন ক্ষরিত হয় যা আমাদের তাড়াতাড়ি ঘুমাতে সাহায্য করে। এতে রয়েছে ফাইবার, ভিটামিন এবং খনিজ উপাদান। একটি কলা টুকরো টুকরো করে কেটে তাতে সামান্য আমন্ড বাটার যোগ করতে পারেন।

২. ডিম: সেদ্ধ করা ডিম আপনি যে কোন সময় খেতে পারেন। চাইলে এগ সালাদ বানিয়েও খেতে পারেন। যদি কোলেস্টেরলের সমস্যা থাকে তবে ডিমের শুধু সাদা অংশটি খাওয়া উচিত। এতে ভিটামিন, প্রোটিন এবং ফ্যাট থাকে।

৩. বাদাম: হাতের কাছে বাদামের একটি কৌটো রেখে দিন। তাতে চিনা বাদাম, কাঠ বাদাম, আমন্ড এগুলো রাখুন। যে সময় ক্ষুধা পাবে তখনই আপনি এক মুঠো করে এগুলো খেতে পারেন। এতে প্রোটিন, ভিটামিন এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। পুষ্টিবিদরা বলছেন, প্রতিদিন দেড় আউন্স করে বাদাম খেলে কোলেস্টেরল এবং ফ্যাট থাকবে নিয়ন্ত্রণে। তার ফলে হৃদরোগের সম্ভাবনা কমে যাবে। তবে সেই বাদাম যেন নুনযুক্ত না হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026