নিউজ ডেস্ক, সিলেট: মানবতার কল্যানে আমরা আছি আপনাদের পাশে… এই শ্লোগানকে সামনে রেখে খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের আয়োজনে ও আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে’র সহায়তায় যৌথভাবে দুইশত মানুষের মধ্যে নগদ অর্থ ও ইফতার বিতরন করা হয়েছে।
বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা ভাইরাস থেকে সকল মুসলমানদের হেফাজতের লক্ষ্যে গরীব-দুস্থদের সহায়তার লক্ষ্য নিয়ে এক দোয়া ও ইফতার মাহফিল সিলেটের দোয়ারা বাজার থানার পান্ডারগাঁও ইউনিয়নের বাহাদুর পুর গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে গত ১লা মে শনিবার সম্পন্ন হয়েছে। ইফতার পূর্ব মুহূর্তে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের জন্য বিশেষ মুনাজাত করা হয়। পরে সর্বসাধারণকে নিয়ে অতিথিগণ ইফতার করেন।
খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের পরিচালক মাহফুজ আল মাদানীর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন- খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা শহিদ উল্লাহ। ইফতার ও দোয়া পূর্ব আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পান্ডার গাঁও ইউপির সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াহিদ, সোনাপুর মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল জলিল, বাহাদুর পুর মসজিদের ইমাম মাওলানা মোশাররফ হোসাইন তালুকদার, বাহাদুর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আক্তার হোসেন, মাহফুজ আল মাদানী ও মাওলানা রশিদ আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের অন্যতম সদস্য গোলাম রব্বানী সাঈম ও হাফিজ শামীম আহমদ।
উক্ত অনুষ্ঠানে গ্রামের বিশিষ্ট মুরব্বিবর্গের মধ্যে আরো উপস্থিত ছিলেন- আব্দুল আহাদ সরকার, আব্দুল খালিক, আব্দুল কাহার, রজব মিয়া, শফিক মিয়া, শামসুদ্দিন, এখলাছ মিয়া, বুরহান, নিজাম উদ্দিন, ইছাক আলী, ইনাত উল্লাহ, বাহার মিয়া, ইমরান, অগ্রযাত্রা ইসলামিক ফাউণ্ডেশনের সভাপতি ইসমাইল হোসেন জুয়েল, মিসবাহ উদ্দিন, লায়েক, নবীর হোসেন, সামিউর রহমান, মামুনন, নাহিয়ান সহ প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন, মানুষের কল্যাণে কাজ করাই মানুষের দায়িত্ব। পৃথিবীতে মানব জীবনের মূল মিশনই হচ্ছে মানবতার কল্যাণের মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা। আর মানব জীবনের প্রত্যেকটি ভাল কাজ হচ্ছে ইবাদত। ক্ষুধার্তকে খাদ্য দান, তৃঞ্চার্তকে পানি দান, বস্ত্রহীনকে বস্ত্রদান, চক্ষুহীনকে চক্ষুাদান, শিক্ষার্থীকে শিক্ষাদান এবং পীড়িতের সেবার মধ্য দিয়েই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।
শিক্ষার উন্নয়ন দারিদ্রতা বিমোচন নিরুপায় অসহায় আর্তমানবতার কাজে নিয়োজীত মানবতার কল্যাণে এক ধাপ এগিয়ে এ সংগঠনটি সারাবিশ্বব্যপী সহ বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় অসহায় দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে। এ সংগঠনের সার্বিক কল্যাণে আজ অসহায়দের মুখে হাসি ফুটে উঠেছে। প্রতি বৎসরের ন্যায় এই বৎসর ২০০ শত মানুষের মধ্যে ইফতার ও নগদ অর্থ বিতরন করায় প্রত্যেক দাতা ও ট্রাষট এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবী করীম (সা.) সাত শ্রেণির মানুষকে কিয়ামত দিবসে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবে বলে ঘোষণা দিয়েছেন। এ সাত শ্রেণির অন্যতম হল- যে ব্যক্তি সদকা দানে এমনভাবে গোপনীয়তা রক্ষা করে তার ডান হাতে কি দিল বাম হাত তা বুঝতে পারে না (সহীহ বুখারী)।
বৃটেন ও সৌদি প্রবাসী অনেক পরিবার আর-রাহমান এডুকেশন ট্রাষ্টের কার্যক্রমকে এগিয়ে নিতে যারা আমাদের উৎসাহ প্রদান করে যাচ্ছেন আল্লাহ তাদের কে উত্তম প্রতিদান করুন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গরিব ও অসহায়দের মাঝে দান করার তাওফিক দান করুন।
Leave a Reply