শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৩

ব্রেক্সিটের পর মাছ ধরা নিয়ে ব্রিটিশ দ্বীপের বিদ্যুৎ বিচ্ছিন্নের হুমকি দিলো ফ্রান্স

ব্রেক্সিটের পর মাছ ধরা নিয়ে ব্রিটিশ দ্বীপের বিদ্যুৎ বিচ্ছিন্নের হুমকি দিলো ফ্রান্স

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্য ব্রেক্সিট চুক্তি অনুযায়ী মাছ ধরার অধিকার বিষয়ক নীতি না মানলে ফ্রান্স তার উপকূলের কাছে থাকা জার্সি দ্বীপের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে প্রস্তুত আছে। ফরাসী সমুদ্র মন্ত্রী অ্যঅনিক জিরাডিন এ কথা বলেছেন। ফ্রান্স ২৪, সিএনএন।

ফরাসী পার্লামেন্টকে জিরাডিন বলেন, আপনারা অবগত আছেন, এই চুক্তিতে সম্পর্কের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। আমরা তা করতে প্রস্তুত আছি। জিরাডিন জানান, জার্সির সরকার ফরাসীদের এপ্রিল মাসে ৪১টি ফিশিং পারমিট দিয়েচে। তাদের ঝামেলা তৈরির জন্যও দায়ি করেন জিরাডিন।

তিনি বলেন, জার্সিকে মনে করিয়ে দিতে চাই, তার সমুদ্র তলদেশের তারের মাধ্যেমে বিদ্যুৎ পায়। আমরা চাইলেই তা বিচ্ছিন্ন করে দিতে পারি। তারা জানিয়েছে, দ্বীপটির প্রয়োজনীয় বিদ্যুতের ৯৫ শতাংশ ফ্রান্স থেকে কেনা হয়।

উল্লেখ্য, স্বশাসিত জার্সি, চ্যানেল দ্বীপগুলোর একটি। এটি ফরাসী উপকুল থেকে মাত্র ১৪ মাইল দূরে অবস্থিত। এটি কারিগরিভাবে যুক্তরাজ্যের অংশ নয়। তবে এটি একটি ক্রাউন ডিপেন্ডেন্সি। আন্তর্জঅতিকভাবে তারা ব্রিটিশ সরকারের প্রতিনিধিত্ব করে। দ্বীপের প্রধান বিদ্যুৎ সরবরাহকারী জার্সি ইলেক্ট্রিসিটি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026