মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬

জেরুজালেমে সংঘর্ষ চলছেই, হাসপাতালে ১৪ ফিলিস্তিনি

জেরুজালেমে সংঘর্ষ চলছেই, হাসপাতালে ১৪ ফিলিস্তিনি

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: জেরুজালেমে পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে একটানা সংঘর্ষ চলছেই। দ্বিতীয় দিনেও বহু মানুষের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এ খবর দিয়েছে বিবিসি।

বিক্ষোভকারীরা পুলিশকে টার্গেট করে পাথর ছুঁড়ছে। জবাবে পুলিশও স্টান গ্রেনেড ও জল কামান ব্যবহার করে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। সব মিলিয়ে টে¤পল মাউন্ট বা হারাম আল-শরীফ এলাকায় তীব্র উত্তেজনা বিদ্যমান রয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে বৃটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, পুলিশের সঙ্গে সংঘর্ষে ৮০ জন আঘাতপ্রাপ্ত হয়েছেন। এরমধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ইসরায়েলি পুলিশেরও এক কর্মকর্তা আহত হয়েছেন।

সমগ্র জেরুজালেমকেই রাজধানী ঘোষণা করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশ এরইমধ্যে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী মনে করেন ফিলিস্তিনিরা।

এরমধ্যে জেরুজালেমের সব থেকে পুরোনো যে অংশটি আছে সেটি ইহুদি, মুসলিম ও খ্রিস্টান তিন ধর্মের মানুষের কাছেই পবিত্র বলে বিবেচিত হয়। এই এলাকায় প্রায়ই দুই পক্ষের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে। তবে শুক্রবারের সহিংসতা ছিল সাম্প্রতিক সময়ের মধ্যে সবথেকে বেশি ভয়াবহ। জেরুজালেমের পরিস্থিতি নিয়ে এরইমধ্যে উদ্বেগ জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং জাতিসংঘ।

পূর্ব জেরুজালেমে নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের সম্ভাবনা দেখা যাচ্ছে। এর ফলে উচ্ছেদের আশঙ্কায় থাকা ফিলিস্তিনিরা এর প্রতিবাদ করছেন। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো এই সহিংসতার ঘটনা ঘটল। এর আগে শুক্রবার রাতে আল-আকসা মসজিদের কাছে সহিংসতায় দুইশরও বেশি ফিলিস্তিনি এবং অন্তত ১৭ জন ইসরায়েলি পুলিশ আহত হয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026