শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০১

নির্বাচনে জিতেই স্বাধীনতার পক্ষে রেফারেন্ডাম চাইলেন নিকোলা স্টারজন

নির্বাচনে জিতেই স্বাধীনতার পক্ষে রেফারেন্ডাম চাইলেন নিকোলা স্টারজন

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: স্কটল্যান্ডের সংসদীয় নির্বাচনে চতুর্থবারের মতো জয় পেয়েছে স্কটিশ ন্যাশনাল পার্টি। জয়ের পরপরই স্বাধীনতার পক্ষে রেফারেন্ডাম চেয়ে বার্তা দিলেন স্কটিশ নেতা নিকোলা স্টারজন। 

জয়ের পর দলটির নেতা নিকোলা স্টারজন বলেছেন, এখন করোনাভাইরাস সঙ্কট মোকাবেলার ওপর গুরুত্ব দেবেন তারা। তবে করোনা মহামারি কেটে গেলে স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন স্টকল্যান্ডের ফার্স্ট মিনিস্টার।

প্রসঙ্গত: নির্বাচনে ৬৪ আসনে জয় পেয়েছে নিকোলার স্কটিশ ন্যাশনাল পার্টি। তবে ব্রিটেন থেকে আলাদা হয়ে যাওয়ার প্রশ্নে গণভোটের বিষয়টিকে নিরুৎসাহিত করেছেন বরিস জনসন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এক চিঠিতে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েলসের সরকারকে করোনা রিকভারি সামিটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026