শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০১

ব্রিটেনের ১০ লাখ কর্মজীবী ফিরছেন না ফুলটাইম কাজে

ব্রিটেনের ১০ লাখ কর্মজীবী ফিরছেন না ফুলটাইম কাজে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটেনে করোনা ভাইরাস বিধিনিষেধ উঠে যাওয়ার পরেও বৃহত্তম সংস্থাগুলোর ১০ লাখের বেশি কর্মজীবী মানুষ আগের মতো ফুল টাইম অফিস করবেন না। যুক্তরাজ্যের ৫০টি নিয়োগকারী সংস্থার দেয়া তথ্য মতে এ খবর জানা যায়।

তিনটি জাতীয় লকডাউনে থাকতে থাকতে যুক্তরাজ্যের অফিসের অনেক কর্মী বাসা থেকে কাজ করতে অভ্যস্ত হয়ে পড়েছেন। এই পরিবর্তনের ফলে কিছু সংস্থা উপকৃত হয়েছে, তাদের অফিসের জায়গার জন্য কোনো ভাড়া দিতে হয়নি।

যুক্তরাজ্যের সবচেয়ে বড় ৫০টি নিয়োগকারী সংস্থা বিবিসিকে বলেছে, তাদের অফিসে ফুল টাইম কর্মী ফিরিয়ে আনার ব্যাপারে কোনো পরিকল্পনা নাই। সংস্থাগুলো আরো জানান, তারা এখনো সিদ্ধান্ত নিচ্ছেন ভবিষ্যতে অফিসগুলোর কার্যক্রম কেমন হবে। লোকেরা সপ্তাহে তিন থেকে চার দিন বাড়ি থেকে কাজ করে তাই আমাদের সম্ভবত ২০ শতাংশ কম জায়গা প্রয়োজন হবে আগের তুলনায়।

বিজ্ঞাপন সংস্থার চিফ এক্সিকিউটিভ মার্ক রিড বিবিসিকে বলেন, সংস্থাগুলো অতীতে যেভাবে কাজ করত সেভাবে আর কখনো ফিরে যেতে পারবে না। এই দিকে করোনা ভাইরাস বিধিনিষেধ উঠানোর পরেও পুরো সময় অফিস করার বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন অনেক কর্মী। অনেকেই মনে করছেন করোনা ভাইরাস এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তারা পুরো সময় অফিস করতে ভয় পাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জন জানান, তিনি বাসা থেকে কাজ করতে অভ্যস্ত হয়ে গেছেন। তাকে আর কষ্ট করে অফিস যেতে হচ্ছেনা। তিনি সব সময় পরিবারের সাথে থাকতে পারছেন। তবে খাদ্য এবং পানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

উল্লেখ্য, যুক্তরাজ্যের সরকারি নির্দেশিকা অনুসারে ২১ জুন বাসা থেকে কাজ করার পরামর্শ সহ সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026