শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটিশ-সুইডিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা করোনাভাইরাসের টিকা সরবরাহের চুক্তির শর্ত লঙ্ঘন করার অভিযোগ এনে মামলা দায়ের করেছে ইউরোপীয় ইউনিয়ন। খবর রয়টার্সের।
মঙ্গলবার বেলজিয়ামের আদালতে মামলাটি করা হয়েছে। এর আগে গত এপ্রিলের শেষে করোনাভাইরাসের টিকা সরবরাহে বিলম্ব করা হয় আদালতে। এই মামলার বিষয়ে অ্যাস্ট্রাজেনেকার আইনজীবী বলেন, এই মামলার কোনো প্রয়োজনই নেই। কারণ, এরই মধ্যে এ-সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে।
বেলজিয়ামের আদালতে মঙ্গলবারের মামলার বিষয়ে শুনানির সময় ইইউর আইনজীবী রাফায়েল জাফেরালি আদালতের কাছে আরজি জানান, আদালত যেন অ্যাস্ট্রাজেনেকাকে আগামী জুন মাস শেষ হওয়ার আগেই ১২ কোটি ডোজ টিকা সরবরাহের আদেশ দেন।
চুক্তির শর্তানুযায়ী, গত ডিসেম্বর থেকে আগামী জুন শেষ হওয়ার আগে ইইউকে ৩০ কোটি ডোজ টিকা সরবরাহের কথা ছিল অ্যাস্ট্রাজেনেকার। তবে প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৫ কোটি ডোজ টিকা সরবরাহ করতে পেরেছে। চুক্তির শর্তানুযায়ী এই পরিমাণ টিকা গত জানুয়ারি শেষ হওয়ার আগেই সরবরাহ করার কথা ছিল।
Leave a Reply