বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০

ফিলিস্তিনে ঈদের দিনেও ইসরায়েলি হামলা: অন্তঃসত্ত্বাসহ ১৭ শিশু নিহত, মোট সংখ্যা ৬৯

ফিলিস্তিনে ঈদের দিনেও ইসরায়েলি হামলা: অন্তঃসত্ত্বাসহ ১৭ শিশু নিহত, মোট সংখ্যা ৬৯

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: ফিলিস্তিনের গাজায় আজ বৃহস্পতিবার (১৩ মে) পালিত হচ্ছে ঈদুল ফিতর। পবিত্র ঈদের দিনেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এ হামলায় ১৭ শিশু ও আট অন্তঃসত্ত্বা–নারী সহ এখন পর্যন্ত নিহত হয়েছে ৬৯ জন।

বৃহস্পতিবার (১৩ মে) সকালে ঘুম থেকে উঠেই গাজা উপত্যকার ফিলিস্তিনিরা ইসরায়েলি যুদ্ধবিমানের হামলার শিকার হয়। সেখানে বহুতল ভবনসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে আকাশ থেকে।

কাতার–ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা’র বরাতে জানা যায়, ঈদের দিন ইসরায়েলি হামলায় গাজার আরেকটি বহুতল ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়া উপত্যকার রাফাহ শহরে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল–জাজিরা জানায়, অব্যাহত হামলায় ৩৯০ ফিলিস্তিনি আহত হয়েছেন। নতুন করে আরও একটি বহুতল ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে গাজায় তিনটি বহুতল ভবন গুঁড়িয়ে দেওয়া হয়।

এদিকে গাজায় ইসরায়েলি হামলার কঠোর নিন্দা এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন পুর্নব্যক্ত করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সম্প্রতি তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ওআইসি ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি দখলদারি কর্তৃপক্ষের বারংবার হামলার কঠোর নিন্দা জানাচ্ছে। একইসঙ্গে সংস্থাটি ফিলিস্তিনি জনগণকে তার ভূমি থেকে উচ্ছেদ, জোর করে তাদের জমি দখল এবং ইহুদি বসতি নির্মাণেরও নিন্দা জানাচ্ছে।

জাতিসংঘ আশঙ্কা করছে, ইসরায়েল ও গাজার মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে যাচ্ছে। নিরাপত্তা পরিষদ দুটি রুদ্ধদ্বার বৈঠক করলেও কোনো বিবৃতি দিতে দেয়নি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026