রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০২

ফ্রান্সে হিজাব পরায় নির্বাচন থেকে নিষিদ্ধ হলেন মুসলিম নারী

ফ্রান্সে হিজাব পরায় নির্বাচন থেকে নিষিদ্ধ হলেন মুসলিম নারী

শীর্ষবিন্দু নিউজ, প্যারিস: সারা জেম্মাহি সাদা হিজাব এবং স্কার্ফ পরে আছেন। তার পাশে অন্য ধর্মের আরও দুই পুরুষ ও একজন নারী আছেন। পোস্টারে ফ্রেঞ্চ ভাষায় লেখা, স্বতন্ত্র, কিন্তু আপনাদের জন্য ঐক্যবদ্ধ। এমন একটি নির্বাচনী পোস্টার করায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দল লা রিপাবলিকতাদের এই প্রার্থীকে নিষিদ্ধ করেছে। ডেইলি সাবাহ, রয়টার্স।

লা রিপাবলিক এন মার্চে দলের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের মূল আদর্শ হচ্ছে সেক্যুলার ফ্রান্স। সুতরাং নির্বাচনী প্রচারণায় ধর্মীয় কোনো বিষয় প্রদর্শনের সুযোগ নেই। লা রিপাবলিক এন মার্চে দলের প্রধান স্ট্যানিস্লাস গুয়েরিনি আরটিএল রেডিওকে বলেন, সারা জেম্মাহি আগামী মার্চে দলের প্রার্থী হতে পারবেন না।

লা রিপাবলিক এন মার্চে জানায়, সারা জেম্মাহিকে এখনও লিখিতভাবে কিছু জানাানো হয়নি, তবে খুব শিগগিরই জানানো হবে। ফ্রান্সে ২০১১ সালের ১১ এপ্রিল বোরকা বা নিকাব নিষেদ্ধের আইন পাস হয়। বোরকা বা নিকাব পড়লে জরিমানার বিধান রাখা হয়েছে আইনে। দেশটিতে ৫০ লাখেরও বেশি মুসলমান বাস করে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026